আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একাধিক স্থাপিত ব্যানার ফেস্টুন সাইনবোর্ড ও প্লেকার্ড নিয়ে গেছে। রাতের আঁধারে দুষ্কৃতিকারীরা সড়ক থেকে সরিয়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের কর্মী আজিজুল হক আজিজ বাদী হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে এ ঘটনায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান অর্থ প্রতিমন্ত্রী হওয়ার পর আনোয়ারা সরকারি কলেজ মাঠে গণসংবর্ধনার আয়োজন করা হয়। গণসংবর্ধনাকে কেন্দ্র করে আনোয়ারা তৈলারদ্বীপ সরকার হাট থেকে চাতরী চৌমুহনী পর্যন্ত আনোয়ারা বাঁশখালী সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত শুভেচ্ছা জ্ঞাপনমূলক ব্যানার, ফেস্টুন সাইনবোর্ড ও প্লেকার্ড স্থাপন করা হয়।

সংবর্ধনার পর সন্ধ্যা থেকে ১৩ মার্চের মধ্যেই অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের জনপ্রিয়তায় ঈস্বান্বিত হয়ে কতিপয় অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী ও দুষ্কৃতিকারীরা রাতে বা দিনের বিভিন্ন সময়ে সড়কে স্থাপিত একাধিক ব্যানার, ফেস্টুন, সাইনবোর্ড প্লেকার্ড ভাঙচুর চুরি সহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সর্বোপরি উপড়ায়ে বা সরিয়ে ফেলেছে।

আনোয়ারা থানায় লিখিত অভিযোগের বাদী আজিজুল হক আজিজ জানায়, বিষয়টি উদ্বেগের পর্যায়ে যাওয়ায় এবং এ ব্যাপারে আইনশৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি হওয়ায় মত পরিস্থিতি দেখা দেয়ায় একজন সচেতন কর্মী হিসেবে আইনি প্রতিকার চেয়ে লিখিত অভিযোগটি থানায় দায়ের করা হয়েছে।

আনোয়ারা থানার এস আই এরশাদ উল্লাহ অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগটি একজন অফিসারকে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে।