ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নবীনগরে সরকারি জলাশয় ভরাট করে নির্মিত মার্কেট উচ্ছেদ করে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যমানের ১ বিঘা জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুরে সরকারি জলাশয় দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের সময় অভিযান চালিয়ে দুটি মার্কেট ও একটি দোকান ভেঙে দেয়া হয়েছে।

আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে নারায়ণপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

নারায়ণপুরে সরকারি জলাশয় দখল করে অবৈধভাবে মার্কেট নির্মাণ করছিল একজন ভূমিদস্যু। কাজ বন্ধ করার নির্দেশ দেওয়ার পরও নির্মাণ কাজ চালানো হচ্ছিলো। পরে অভিযান চালিয়ে ২টি মার্কেট ও ১টি দোকান উচ্ছেদ করে ১বিঘার অধিক জমি দখলমুক্ত করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

পাশাপাশি আশপাশের সরকারি জায়গায় যাতে কেউ আর দোকান নির্মাণ না করে, সে ব্যাপারে সকলকে সতর্ক করা হয়েছে। সরকারি জমি উদ্ধারে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।