পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়া উপজেলা ভূমি অফিসে কর্মরত ঘুষখোর কানুনগো লোকমান হোছাইন মুন্নার আশ্রয়ে-প্রশ্রয়ে চরমভাবে বেপরোয়া হয়ে উঠেছে দালাল চক্র! সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত এসব চিহ্নিত দালালেরা উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মিজবাহ ও কানুনগোর টেবিলের সামনে ঘুরঘুর করে বিভিন্ন তদবীরে ব্যস্ত সময় পার করেন।

গত কয়েকদিন ধরে সরেজমিনে বেশ কয়েকবার পেকুয়া বাজারের পাশে অবস্থিত পেকুয়া উপজেলা ভূমি অফিস-এ গিয়ে দালালদের এমন উৎপাতের চিত্র দেখা গেছে। এসময় মগনামার এক বাসিন্দা অক্ষেপ করে বলেন ‘ভাই কীর আর করব, পেকুয়া উপজেলা ভূমি অফিসে দালাল ছাড়া কোন কাজই হয়না’ সব দালাল কানুনগোর প্রশ্রয়ে বেপরোয়া হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই লোক আরো বলেন, ‘সরাসরি ভূমি সমস্যার জন্য অফিসের কর্তাবাবুদের কাছে যেতে চাইলেও দালালেরা যেতে দেয়না, কাজ করে দেওয়ার আশ্বাসে কানুনগো লোকমানের নামে দালালেরা হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, এসব দালালেরা ভূমি অফিসের নিয়োগকৃত সরকারী কর্মচারী না হলেও এরা পেকুয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো লোকমান ও অফিস সহাকারী মিজবাহ’র টেবিলের সামনে ও কক্ষের বাইরে প্রতিনিয়তই দাপিয়ে বেড়াচ্ছে। চিহ্নিত দালালেরা এখন পেকুয়া ভূমি উপজেলা অফিসের অঘোষিত কর্মচারী! এদের অত্যাচারে ভূমি অফিসে আগত পেকুয়া উপজেলার সাত ইউনিয়নের সেবা প্রার্থীরা অতিষ্ট হয়ে পড়েছে। দালাল ছাড়া কোন ভূক্তভোগীরা ভূমি অফিসের ধারে-কাছেও যেতে পারেনা। দালালেরা নির্নিষ্ট সময়ে জমির খতিয়ান, ভূমি সংক্রান্ত মামলাসহ ভূমির বিভিন্ন সমস্যাদি দ্রুত সমাধান করে দেওয়ার আশ্বাসে ভূমি অফিসের দূর্নীতিবাজ ও ঘুষখোর কানুনগো লোকমান হোছাইন নামে সাধারণ লোকজনকে প্রলোভনে ফেলে আদায় করে মোটা অংকের টাকা। দালালদের আদায়কৃত টাকার সিংহভাগ চলে যায় ঘুষখোর কানুনগো লোকমান হোছাইন মুন্নার পকেটে! পেকুয়া উপজেলা ভূমি অফিসের কানুনগো লোকমানের সাথে সখ্যতাকে পুঁজি করে সাধারণ লোকজনের কাছ থেকে জমির নানাবিধ সমস্যা নিয়ে দালাল চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।

পেকুয়া ভূমি অফিসে সম্প্রতি সময়ে দালালদের উৎপাত বেপরোয়াভাবে বেড়ে গেলেও কর্তৃপক্ষ দালালদের বিরুদ্ধে রহস্যজনক কারণে ব্যবস্থা গ্রহণ করছেনা বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

স্থানীয়রা জানান, পেকুয়া উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ডের নিরবতায় দিন দিন দালালদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। আর এই সুযোগে পেকুয়া উপজেলার সাত ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ডজনখানেক দালাল প্রতিনিয়তই ভূমি অফিসে দাপিয়ে বেড়াচ্ছে। এক প্রকার পেকুয়া উপজেলা ভূমি অফিসকে জিম্মি করে রেখেছেন চিহ্নিত দালালেরা। ভূমি অফিসে সক্রিয় দালালরা পেকুয়া সদর, টইটং, বারবাকিয়া, রাজাখালী, শিলখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা। দালালরা সংঘবদ্ধভাবে প্রতিনিয়তই পেকুয়া উপজেলা ভূমি অফিসকে জিম্মি করে রেখেছে। দীর্ঘদিন ধরে ভূমি অফিসে দালালদের উৎপাত বেড়ে গেলেও সংশ্লিষ্ট প্রশাসন রহস্যজনক কারণে দালালদের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।

সরেজমিনে পেকুয়া ভূমি অফিসে গিয়ে দেখা গেছে, এসব দালালেরা ভূমি অফিসে দাপটের সাথে কাজ চালিয়ে যাচ্ছে। ভূমি অফিসের কানুনগো লোকমান হোছাইন মুন্নার টেবিলের সামনে এদের দৌঁড়-ঝাপ চোখে পড়ার মতো। স্থানীয় সুবিধাবাধী কিছু রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকা এসব দালালেরা কারো ধার ধারেনা। এরা ডিসি-ইউএনও কাউকেই মানেনা। অথচ, সরকারী অফিসে দালালদের প্রবেশে কড়াকড়ি থাকার কথা। কিন্তু ব্যতিক্রম পেকুয়া ভূমি অফিসে। এখানে অনায়েসেই দালালেরা প্রবেশ করে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মকাচারীদের কাছে নানা তদবীর বানিজ্যে ব্যস্ত হয়ে পড়ে। দালালদের অবাধে আনাগোনার কারণে পেকুয়া ভূমি অফিসের নিরপত্তাও হুমকির সম্মুখীন বলে মনে করেন স্থানীয়রা। অবিলম্বে এসব চিহ্নিত দালালদের আশ্রয়-প্রশ্রয় দাতা ঘুষখোর ও দূর্নীতিবাজ কানুনগো লোকমান হোছাইন মুন্নার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলা প্রশাসকের কাছে হস্থক্ষেপ চেয়েছেন পেকুয়া উপজেলা সর্বস্থরের সচেতন মহল।