নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাহাজ এমভি আব্দুল্লাহ অপহরণ ঘটনায় আটকে পড়াদের মধ্যে রয়েছে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ার আসিফুর রহমান (২৪) ওরফে আসিফ নামে এক নাবিক। তিনি গত মঙ্গলবার (১২ মার্চ) ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশী এ জাহাজের ১ নাবিক। আসিফের প্রাণ সংশয়ের আশংকায় স্বজনরা। থামছেনা তার মায়ের কান্না। সুস্থ অবস্থায় এ আসিফসহ জলদস্যুদের হাতে জিম্মি সকল নাবিক ও ক্রু যেন ফিরে আসেন, এ প্রার্থনা তার মা-
বাবাসহ স্বজনদের।

নাবিক আসিফ লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ার আকতার হোসেনের পুত্র। আসিফ পরিবারের প্রায় সকলেই চট্টগ্রাম মেরিন একাডেমীতে থাকেন। এ নাবিক পরিবারে চলছে চরম উৎকন্ঠা।

মুঠোফোনে নাবিক আসিফের বাবা জানান, সে জাহাজটি জলদস্যুদের কবলে পড়ার খবর পেলে তাদের মধ্যে নেমে আসে চরম হতাশা। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছেন।

তিনি আরো জানান, জিম্মি হওয়ার পর পুত্র আসিফ মুঠোফোনে একবার কথা বলেছেন। সবার কাছে দোয়া চেয়েছেন। এরপর আর কোনো কথা হয়নি। কারণ জলদস্যুরা তাদের মুঠোফোন নিয়ে ফেলেছে। তাই তাদের হাতে মুঠোফোন আর নেই। তিনি পুত্র আসিফসহ জিম্মি সকলের মুক্তির জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন।

আকতার হোসেন জানান, গত সনের নভেম্বর মাসে তার পুত্র আসিফুর রহমান আসিফ ৯ মাসের চুক্তিতে উক্ত এমভি আব্দুল্লাহ জাহাজে চাকুরি নিয়েছেন।