প্রদীপ দাশ, কক্সবাজার( সদর) প্রতিনিধি: কক্সবাজার – টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক প্রস্তুতকরণ কাজ শুরু হয়েছে। প্রথম ধাপে ১২০০ কোটি টাকা ব্যয়ে এই সড়কের কক্সবাজার শহরের কলাতলীর পর থেকে উখিয়ার পাটওয়ার টেক পর্যন্ত ৩০.৪ কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হবে।
কক্সবাজার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহে আফরিন জানান,১২০০ কোটি টাকার এই প্রকল্পে ৪০০ কোটি টাকা ব্যয় হবে ভূমি অধিগ্রহণে এবং বাকি ৮০০ কোটি টাকা হবে রেজোয়াখাল ব্রিজ এবং ছোট বড় ব্রিজ নির্মাণসহ বিভিন্ন পয়েন্টে।
তিনি জানান, ১৮ ফুট থেকে সড়কটি ৩৪ ফুটে উন্নিত করা হয়েছে। প্রকল্পের আওতায় রয়েছে ১১৩. ২৫ একর জমি অধিগ্রহণ, ৭ লক্ষ ২৪ হাজার ঘন মিটার মাটি ভরাট ,২৯.৪২ কিলোমিটার ফেব্রীবল প্রস্তুত করুন ও ০.৩২ কিলোমিটার ফেব্ররবল পেভমেন্ট বাগ সরলীকরণ কাজ । এছাড়াও ৬ হাজার ৪৮০ কিলোমিটার আরসিসি রিট্রেনিং ওয়াল নির্মাণ, ৬৩৭২০ বর্গ কিলোমিটার জিও টেক্সটাইল সহ সিসি ব্লক স্থাপন ৫৪৩৬০ টি টেস্টাপট নির্মাণ ,৯১২০ বর্গ কিলোমিটার রুট মার্কিন, ইউটিলিটি স্থানান্তর ,রেজুখালের উপর দুই লাইনের একটি সেতু নির্মাণ (৩০৫ মিটার) এবং মেরিন ড্রাইভ এর নিরাপত্তায় ৬০৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
এ প্রকল্পের আওতায় একই সঙ্গে ৯১৮০মিটার এলডোন ও ১৩০৯৪ মিটার ইউ ড্রেনের পানি নিষ্কাশন ব্যবস্থা ও নির্মাণ করা হবে বলে জানান সওজ এ কর্মকর্তা।
২০২২ সালের ১৮ জুন প্রকল্পটি প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুমোদন দেওয়া হয়।
সড়কটি প্রশস্ত করণের মাধ্যমে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, পর্যটন শিল্পের প্রসার এবং প্রকল্প এলাকার আত্মসামাজিক অবস্থার উন্নয়ন হবে বলে আশা করা হচ্ছে। সড়ক জনপথ অধিদপ্তরের এ প্রকল্পটি বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর ১৬ ই সি বি।




