নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় সিলিন্ডার হতে বিস্ফোরিত গ্যাসে দগ্ধ খোরশেদ আলম (৩০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন। গত ১২ মার্চ মঙ্গলবার দিবাগত রাত ১টায় তিনি প্রাণ হারান ঢাকার এক হাসপাতালে। তিনি বিস্ফোরিত গ্যাসের আগুনে দগ্ধ হয়েছেন গত ১১ মার্চ সোমবার বিকেলবেলায় লোহাগাড়া উপজেলা সদরের ৬ নম্বর ওয়ার্ডের কালুয়ার পাড়া মন্নানমিস্ত্রীর ঘরে। খোরশেদ আলম একই ওয়ার্ডের আলকনি পাড়ার নুরুল ইসলাম নুরুর পুত্র।

জানা গেছে মন্নানমিস্ত্রীর বসতঘরে সিলিন্ডার থেকে গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। তাই তাৎক্ষণিকভাবে গৃহকত্রী স্থানীয় দোকানদার খোরশেদ আলমকে ডেকে দেখায় গ্যাস বিস্ফোরণের ঘটনা। এসময় আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভিতর। তখন আগুনে দগ্ধ হয় খোরশেদ আলম ও মান্নানমেস্ত্রীর পরিবারের ৩ জন। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। দগ্ধ অন্যরা হলেন মান্নানমিস্ত্রীর স্ত্রী রিজুয়ারা বেগমসহ একই পরিবারের ৩জন। খোরশেদ আলম কালুয়ার পাড়ার একজন দোকানদার ও ২ কন্যা শিশুর জনক বলে জানা গেছে।

১৩ মার্চ বুধবার বেলা ২টার দিকে হাসপাতাল থেকে নিহত খোরশেদ আলমের লাশ গ্রামের বাড়িতে পৌঁছানো হয়। লাশ পৌঁছলে বাড়ির আঙিনায় স্বজনদের আহাজারীতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। শোকের ছায়া নেমে আসে আলকনি পাড়া ও কালুয়ার পাড়ায়।#