ঢাকা ব্যুরো : দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, দুর্নীতি করে কেউ পার পাবে না বলে বলেছেন, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশন (বিআরটিসি)’র ভবন আধুনিকায়নের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের সময়ে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। আজ সে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছেন।’ ‘দুর্নীতি বন্ধ করতে না পারলে কোনো সফলতা আসবে না।’

বিআরটিসিকে আধুনিক পরিবহণে রূপান্তর করতে এবং যাত্রীসেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিআরটিসির গাড়িগুলোকে আরও আধুনিকায়ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে হবে। বিআরটিসির কার্যালয়গুলোর শুধু সৌন্দর্যবর্ধন করলেই হবে না, যাত্রীসেবার মানও নিশ্চিত করতে হবে।