নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল এলাকায় একটি পাঁচতলা ভবনের ওপরের তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুই নারী দগ্ধ হয়েছেন। দগ্ধ দু’জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে আগুন লেগেছে বলে চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশন বিষয়টি নিশ্চিত করেছেন।
চন্দনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে চন্দনপুরা ফায়ার স্টেশনের দুইটি টিম এসে দগ্ধ দুইজনকে উদ্ধার করে।
তিনি আরও বলেন, বিস্ফোরণে ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে গেছে। এছাড়া পাশের দুটি ফ্ল্যাটের দরজা ও জানালার কাচ ভেঙে গেছে। কি কারণে আগুন লেগেছে সেই তথ্য উদঘাটন করা হচ্ছে।
Post Views: 344



