প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজার জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলার অরাজনৈতিক ও সামাজিক সংগঠন জাগ্রত জালালাবাদ। ইতিপূর্বেও সংগঠনটি মানবিকও সামাজিক কর্মে আপামর জনতার দৃষ্টিগোচর হয়েছে। জাগ্রত জালালাবাদের প্রধান উপদেষ্টা ও কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসান এর নিদের্শনায় আজ সোমবার (১১ মার্চ) আসরের নামাজ আদায়ের পর রমজানকে স্বাগত জানিয়ে “স্বাগত র্যালি” ও ১৪৪৫ হিজরির সাহরি- ইফতারের সময়সূচির লিফলেট বিতরণ সম্পন্ন করেন।
সংগঠনের চেয়ারম্যান ও দায়িত্বশীলগন উক্ত কাজের ফলে রোজাদারগণের খুবই সুবিধা হবে এবং তাহারা সহজেই সাহরির শুরু-শেষ সময় এবং ইফতারের সময় জানতে পারবে।
উপস্থিত ছিলেন জাগ্রত জালালাবাদ সংগঠনের চেয়ারম্যানও প্রতিষ্ঠাকালীন সভাপতি এড. মোবারক সাঈদ, কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম আয়ুব,সহ সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা কাজল, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ জুবাইর, প্রচার-প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক রেজাউল করিম রাকিব,ও সহ প্রচার-প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক মোহাম্মদ রাশেদুল কবির রাহাত, সহ দপ্তর সম্পাদক ইমতিয়াজ আলম ফাহিম, সহ আইন বিষয়ক সম্পাদক আবু তালেব, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক নয়ন কান্তি দাশ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল খালেক সহ প্রমুখ।




