বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারে এডি ফায়ারিং রেঞ্জে গান সিস্টেম সিএসএএ৩ এর ফায়ারিং পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।আজ সোমবার (১১ মার্চ) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানী এলাকায় অনুষ্ঠিত হয় ফায়ারিং কার্যক্রম।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান বলেন, জাতির পিতার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় প্রণীত ফোর্সেস গোল-২০৩০ এর আলোকে বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়ন একটি যুগোপযোগী পদক্ষেপ। এরই ধারাবাহিকতায় আজ প্রথমবারের মতো ১২কিলোমিটার রেঞ্জ ক্ষমতা সম্পন্ন ৩৫ মিলিমিটার টুইন ব্যারেল অ্যান্টি-এয়ারক্রাফট গান সিস্টেমের ফায়ারিং অনুষ্ঠিত হলো। বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা। ওই গান সিস্টেম চার কিলোমিটার দূরত্বে নিখুঁতভাবে স্থল এবং আকাশ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

Army chief visited Cox’s Bazar firing range

ইংরেজি ভার্সনে পড়ুনঃ https://thecrimebd.net/english/news/13624/

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, সেনাবাহিনীর সামরিক সচিব, চিফ কনসালটেন্ট জেনারেল, এডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট; জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ সেনাসদর এবং কক্সবাজার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, অন্যান্য অফিসার, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা।