চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে ‘আবু তাহের-ফরিদা বেগম ফাউন্ডেশন’ এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও শতাধিক অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১১ মার্চ) উপজেলার চন্দনাইশ পৌরসভার ৬নং ওয়ার্ড দক্ষিণ জোয়ারা জিহস ফকির পাড়া ‘আবু তাহের – ফরিদা বেগম ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান মো. মোসলেম মিয়ার নিজস্ব অর্থায়ানে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শতাধিক পরিবারের প্রতিজনকে চাউল, খেজুর, ছোলা, চিনি, ডাল ও তেলসহ বিভিন্ন প্রকার ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
‘আবু তাহের – ফরিদা বেগম ফাউন্ডেশন’ এর প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নেতা আবু তাহের সওদাগরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাহাদুর মিয়া, ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রিয়াজ, ওসমান, তারেক, ফোরকান, বাবলু, নাজিম, অলিসহ অনেকে।
‘আবু তাহের – ফরিদা বেগম ফাউন্ডেশন’ এর চেয়ারম্যান মো. মোসলেম মিয়া বলেন, প্রতি বছরের ন্যায় এবারো ইফতার সামগ্রী বিতরণ করতে পেরেছি। আগামীতেও যেন এভাবে বিতরণ করতে পারি। সবাই দোয়া করবেন। প্রতিটি পাড়ায় মহল্লায় অসহায়ের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।




