আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী মোটর শোভা যাত্রার বহর নিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন।। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগকে এলাকাবাসী ও জনসাধারণ স্বাগতম ও অভিনন্দন জানিয়েছে।রবিবার (১০ মার্চ) সকালে মোটর শোভাযাত্রা বের করা হয়।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনের আগে এ ধরনের বহর নিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন জনমনে কৌতহল সৃষ্টি করেছে।এলাকার সচেতন মহলের ধারণা উপজেলা পরিষদ নির্বাচনের আগেই উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর ব্যতিক্রমধর্মী শোডাউন।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল জানায় সকালে আনোয়ারা চাতরী চৌমুহনী শশী কমিউনিটি সেন্টার থেকে বিশাল মোটর শোভাযাত্রা নিয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনেে যান। তিনি আনোয়ারার ১১টি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন। বিভিন্ন গ্রাম থেকে এসে এক হাজার মতো মোটর সাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছে। আনোয়ারা সদরে এসে মোটর শোভাযাত্রাটি শেষ হয়।

স্থানীয়রা জানান, মোটর সাইকেল বহর নিয়ে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বিভিন্ন উন্নয়ন সড়ক পরিদর্শনে গেলে জনসাধারণ তাকে স্বাগতম ও অভিবাদন জানান। ব্যতিক্রমধর্মী মোটর শোভাযাত্রা বহর জনসাধারণের মধ্যে বিশাল প্রভাব ফেলেছে। বিষয়টি টক অব দা টাউনে পরিণত হয়েছে। উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী হাত নেড়ে জনসাধারণকে অভিবাদন জানান। এ সময় তাকে হাস্যজ্জ্বল দেখা গেছে। তিনি জনগণের সাথে কৌশল বিনিময়ও করেন।

উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, বর্তমানেও আছি ভবিষ্যতেও জনগণের পাশে থাকবো। এলাকার প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন কর্মকান্ড চলছে। সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় উন্নয়ন কর্মকান্ড চলবে। তিনি সকলের কাছে দোয়া চান।

মোটর সাইকেল বহরে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেক, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু জাফর, ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, জানে আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বকুল সাবেক চেয়ারম্যান ইয়াছিন হিরো, নজরুল আনসারী মুজিব,জাহিদুর রশিদ, আলমগীর আজাদ, ও যুবলীগ নেতা ওসমান গনি রাসেল, সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।