বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমায় সেনাবাহিনীর একটি দলের সঙ্গে জেএসএস সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। এতে সেনাবাহিনীর একজন সিনিয়র ওয়ারেন্ট অফিসারসহ তিনজন সশস্ত্র সন্ত্রাসী নিহত এবং একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হয়েছে।

বুধবার (৩ জানুয়ারি) রাতের দিকে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, জেএসএস সন্ত্রাসীদের একটি দল রুমা উপজেলার বথিপাড়া এলাকায় চাঁদাবাজির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রাইং খিয়াং লেক আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবের নেতৃত্বে একটি টহল দল বথি পাড়ার উদ্দেশ্যে অভিযান শুরু করে।

টহল দলটি ঘটনাস্থলে পৌছার আগেই একটি পাহাড়ী জুম ঘর থেকে সন্ত্রাসীরা অতর্কিত গুলি বর্ষণ করে।

জবাবে সেনা টহল দলের পাল্টা হামলায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস মূল দলের তিনজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এ সময় সন্ত্রাসীদের উপর্যপরি গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলেই শাহাদাত বরণ করেন এবং সৈনিক ফিরোজ নামে এক জন সেনাসদস্য ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

আহত সেনা সদস্যকে আজ সকালে রুমা থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।

অভিযানের পর সন্ত্রাসীদের ব্যবহৃত ১ টি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি, ৩ টি এম্যোনিশন ম্যাগাজিন, ৩ টি গাদা বন্দুক, গাদা বন্দুকের ৫ রাউন্ড গুলি, ৪ জোড়া ইউনিফর্ম এবং চাঁদাবাজির নগদ ৫২হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়।

বর্তমানে সেনা টহল দল উক্ত এলাকায় ব্যাপক তল্লাশী জারি রেখেছে এবং স্থানীয় ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করছে।  