চকরিয়া অফিস : কক্সবাজার ফুটবল ফেডারেশনের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ গোটা বাঙালি জাতির জন্য অনুপ্রেরণা। আজ বৃহস্পতিবার (০৭ মার্চ)সকাল ১১টায় সাহারবিলের রামপুরে চকরিয়া উপজেলা, মাতামুহুরী ও পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ বিশ্বনন্দিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অলিখিত ভাষণের মাধ্যমে বাঙালির হৃদয়ে প্রবেশ করেছিলেন। তিনি জনতার মনের ভাষা বুঝতে পেরেছিলেন। তাই তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর ডাকেই বাংলার জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ বাঙালি জাতি পাকিস্তানি শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে আনে লাল-সবুজের পতাকা।

এদিন সকাল দশটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে ৭ মার্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাংবাদিক মিজবাউল হক, সাহারবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক মেম্বার, মাষ্টার আজম খান, নুরুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আরহান মোহামম্মদ রুবেল, ছাত্রলীগ নেতা মিছবা উদ্দিন বাপ্পী।