সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী এমপি সংবর্ধনার জবাবে বলেছেন, ১০ বছর চন্দনাইশ-সাতকানিয়ায় বিনা বেতনে জনগণের চাকুরি করেছি। জনগণের ভোটে পুনরায় তৃতীয়বারের মত এমপি নির্বাচিত হয়েছি। চষে বেরিয়েছি সংসদীয় এলাকার পথে-প্রান্তরে। আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি ৭ মার্চের আলোচনা সভায় যোগদান করেন।

তিনি বলেন,এক সময় আমি শুধুমাত্র চন্দনাইশের নজরুল হিসেবে পরিচিত ছিলাম। এখন আমার সংসদীয় এলাকার লোকজন আমাকে সারা বাংলাদেশের নজরুল হিসেবে পরিচিতি দিয়েছেন। এলাকার জনগণের দাবি অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রী করে জনগণের নিকট পাওনা বেতন-বোনাস ও ভাতাসহ সব বুঝিয়ে দিয়ে আমার সব পাওনা মিটিয়ে দিয়েছেন। এ অর্জন ও ভালোবাসা আমি এ আসনের জনগণের জন্য উৎসর্গ করলাম। আমি যত বড় এবং ব্যস্তই থাকি না কেন, যতদিন বেঁচে আছি, ততদিন এলাকা ছেড়ে কোথাও যাবো না। কারন আমার জীবনে আর চাওয়া-পাওয়ার কিছুই নেই। আপনাদের সন্তান হিসেবে শতভাগ সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে যাতে দায়িত্ব পালন করতে পারি এ দোয়াই আপনাদের কাছে কামনা করি।

চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, চন্দনাইশ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম, চন্দনাইশ পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জাফর আলী হিরু, দোহাজারী পৌরসভার মেয়র মোহাম্মদ লোকমান হাকিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম, চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারজাদুল ইসলাম চৌধুরী আরমান বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন, চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।

প্রতিমন্ত্রী সকালে চট্টগ্রাম শহর থেকে সড়ক পথে এসে চন্দনাইশ উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।