প্রেস বিজ্ঞপ্তি: সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড বাজার এলাকায় অনুমোদনবিহীনভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি ও সংরক্ষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।গতকাল বুধবার (০৬ মার্চ) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্স বিহীন দোকান পরিচালনা,অনুমোদনবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রিও সংরক্ষণ,অপরিষ্কার ও অপরিচ্ছন্নভাবে খাবার হোটেল চালনা, অবৈধ পার্কিং সহ বিভিন্ন অপরাধে ৭ টি মামলায় ঊনপঞ্চাশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন মোঃ নুরুল আলম দুলাল, সিনিয়র স্টেশন অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোঃ জাহাঙ্গীর আলম, ওয়ারহাউস ইন্সপেক্টর, সহ সীতাকুণ্ড ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ , সীতাকুণ্ড মডেল থানার সদস্যবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
Post Views: 241




