এস এম মাহফুজ আহমেদ,চবি প্রতিনিধি; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন উপ-উপচার্য পদে নিয়োগ পেয়েছেন চবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড.মোঃ সেকান্দ চৌধুরী। আজ বুধবার (০৬ মার্চ) শিক্ষামন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদে তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,মহামান্য রাষ্ট্রপতি ও চবি চ্যান্সেলর এঁর অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন,১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুসারে অধ্যাপক ড.মো: সেকান্দর চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হল।

নিয়োগের শর্তে বলা হয়, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তনপূর্বক অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্টাংশ পূর্ণ করবেন, উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা পাবেন,তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান, তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন,মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোন সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. মোঃ সেকান্দর চৌধুরী ১৯৬১ সালে বেতাগীর (রাঙ্গুনিয়া, চট্টগ্রাম) সম্ভ্রান্ত গোলাম আলী চৌধুরীর বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে কৃতিত্বের সাথে বিএ অনার্স ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে স্নাতকোত্তর পর্যায়ে ১ম শ্রেণীতে ১ম স্থান অধিকার করেন।