প্রদীপ দাশ, কক্সবাজার (সদর )প্রতিনিধি: কক্সবাজার শহরের কলাতলীর পর্যটন জোনে অভিযান চালিয়ে ৭ প্রতিষ্ঠানকে ২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । এসব হোটেলে অগ্নি নির্বাপক ব্যবস্থার ত্রুটি ও ভোক্তা অধিকার আইন অমান্য করার অভিযোগে জরিমানা করা হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানে রয়েছে অভিজাত হোটেল ও রেস্তোরা। মঙ্গলবার (০৫ মার্চ) বেলা সাড়ে ১২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজার অতিরিক্ত জেলা নির্বাহী মেজিষ্ট্রেট( এডিএম )ইয়াসমিন হোসেন।
তিনি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টাথেকে পর্যটন শহর কক্সবাজারকে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা থেকে নিরাপদ ও পর্যটকদের ভ্রমণকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের দু’জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দু’টি দল হোটেল- মোটেল জোনে অভিযান পরিচালনা করেন।
এতে আবাসিক হোটেলগুলোতে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা যথাযথভাবে না থাকা এবং খাবার রেস্তোরাঁয় মূল্য তালিকা প্রদর্শন না করা সহ নিরাপদ খাদ্য পরিবেশন অনিয়মের অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এডিএম বলেন, জরিমানা আদায় করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অগ্নি প্রতিরোধক দরজার বিপরীতে কাঠের দরজা ও অকেজো ষ্মোক ডিরেক্টর পর্যাপ্ত ফাইয়ার এক্সক্লুসিভ হোটেলের আয়তন অনুপাতে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকা,ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের চূড়ান্ত সনদ না থাকা এবং খাবার রেস্তোরাঁ গুলোতে মূল্য তালিকা প্রদর্শন না করার পাশাপাশি নিরাপদ খাদ্য পরিবেশনে ত্রুটির প্রমাণ মিলেছে ।
এসব অভিযোগে এর মধ্যে হোটেল লংবিচকে এক লাখ টাকা, হোটেল সিপ্লেসকে ৫০ হাজার টাকা, হোটেল কল্লোলকে ৫০ হাজার টাকা ,হোটেল মিডিয়াকে ১০ হাজার টাকা ,কাচ্ছি ডায়ান রেস্টতোরাকে বিশ হাজার টাকা এবং হোটেল মিডিয়ার রেস্তোরাঁকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।
এছাড়া হোটেল মিডিয়ার পাশে অনুমোদনহীন একটি ক্ষুদ্র দোকানে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।
ইয়াসমিন হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে জরিমানা আদায় করার পাশাপাশি ত্রুটিগুলো দ্রুত কাটিয়ে উঠতে নির্দেশনা দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছে। প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




