এস.কে.লিটন কুতুবী,কুতুবদিয়া: সস্তার তিন অবস্থা, অর্ধেক মজুরীতে রাজমিস্ত্রী কাজে জড়িত করে রোহিঙ্গাদের কাজে লাগিয়ে সুবিধা ভোগ করে যাচ্ছে এক শ্রেণীর সুবিধাভোগী চক্র। দীর্ঘদিন ধরে এ রোহিঙ্গাদের কাজে ব্যবহার করে রাজমিস্ত্রীর কাজসহ বিভিন্ন অপরাধমুলক কাজ করে আইনশৃংখলা চরম অবনতি ঘটিয়েছে অহরহ।
রোহিঙ্গাদের আশ্রয়দাতা আলম নুর ভূমিহীন হিসেবে নিজে দক্ষিণ ধুরুং জেলে পাড়া আশ্রয় কেন্দ্রে মুজিব বর্ষের ঘর নিয়ে রোহিঙ্গাদের ভাড়া দিয়ে ইয়াবা,জুয়া,মদ অসামাজিক কাজে জড়িয়ে পড়ার খবর পেয়ে পুলিশ রোহিঙ্গাদের আটক করে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের দক্ষিণ ধুরুং ইউনিয়নের জেলে পাড়া ভূমিহীনদের মাঝে বরাদ্দ দেয়া মুজিব বর্ষের ঘর মালিক আশ্রয়দাতা আলম নুরসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ৫ জনের মধ্যে চার জন রোহিঙ্গা।
আটককৃতদের আজ বুধবার (০৬-মার্চ) আদালতে হাজির করলে আদালত তাদেরকে জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
এর আগে মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট আইনে কুতুবদিয়া থানা পুলিশ বাদি হয়ে জি’আর ২০/২৪ইং মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন, কক্সবাজারের উখিয়া ক্যাম্পের অবস্থানরত মৃত নেছার আহমদের ছেলে নুর কামাল (২৭), একই ক্যাম্পের মৃত তৈয়বের ছেলে মো. রিদোয়ান (১৮) ও সুফিয়ান (১৬) এবং মৃত শফি আলমের ছেলে এনায়েত (২০)। আটক চারজন বিদেশী নাগরিক। তাদের আশ্রয়দাতা কুতুবদিয়া দক্ষিণ ধূরুং পেঁচার পাড়ার এয়ার মোহাম্মদের ছেলে এম রহমান আলম নুর (৩৭) ও একই ইউনিয়নের সিকদার পাড়ার পারভেজ মিস্ত্রিকে আসামী করা হয়েছে।
এ ঘটনায় আশ্রয়দাতা আলম নুরসহ চার রোহিঙ্গাকে কারাগারে পাঠালেও জনৈক পারভেজ মিস্ত্রি নামে এক ব্যক্তি পলাতক রয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাতে ধুরুং বাজারের পূর্ব পাশে জেলে পাড়া মুজিব বর্ষের ভূমিহীন ঘর হতে ৪জন রোহিঙ্গাকে আটক করে। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মতে সহায়তার দায়ে স্থানীয় ওই দু’জনকেও আসামী করা হয়েছে।
আরো জানা গেছে, আটক আলম নুর কুতুবদিয়া ভূমি অফিসের একজন চিহ্নিত দালাল। সে মুজিব বর্ষের ঘর নির্মাণ কাজে মিস্ত্রি হিসেবে কাজ করার সুবাধে ভূমি অফিসের সবার সাথে সম্পর্ক গড়ে এসব দালালি কাজে জগিয়ে পড়ে।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির এ প্রতিনিধিকে জানান, মুজিববর্ষের বরাদ্দপ্রাপ্ত আলম নুরের ঘরে চার রোহিঙ্গা ভাড়া থাকা খবর পেয়ে পুলিশ পাটিয়ে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈদেশিক নাগরিক অনুপ্রবেশ ও আশ্রয়দাতার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে।




