নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় আজ মঙ্গলবার (০৫ মার্চ ) ভোর পৌনে ৫টার দিকে আগুনে পুড়ে গেছে ১৫টি দোকান। উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মনুফকির হাটে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। তবে অগ্নিকান্ডের শুরুতে আগুনের লেলিহান শিখা দেখে মনুফকির হাটের চারপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

সংবাদ পেয়ে উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থ দোকানদারদের মতে, অগ্নিকান্ডে তাদের অন্তত ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে মুরগির দোকান, সেলুন, চা দোকান, গুদাম ঘর, মুদি দোকান, শাক- সবজির দোকান, জেনারেটর ঘর, শুটকির দোকান, সিএনজিচালিত অটোরিকশা অফিস ও পান- সুপারির দোকানসহ অন্যান্য।

উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার জানান, একটি চা দোকান থেকে আগুনের সূত্রপাত। এ আগুন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে।

চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল অফিসের ডিজিএম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে নয়, তিনি জানতে পেরেছেন একটি চা দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত।

জনৈক দোকানদার জানান, ভোরে এক চা দোকান থেকে প্রথম আগুন দেখা যায়। মূহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে।