নগর প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটে এলাকার ইছানগরে ‘এস আলম রিফাইন্ড সুগার মিল’ নামে একটি চিনির কলে আগুন লাগার খবর পাওয়া গেছে।

সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে বিকেল ৪টা থেকে ফায়ার সার্ভিসের ১২পি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। তবে রির্পোট লেখা পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কোন হতাহতের সংবাদ পাওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাও জানা যায়নি।

কর্ণফুলী ফায়ার সার্ভিসের ইনচার্জ বরঞ্জীব বড়ুয়া বলেন, ‘আমরা এখনো কাজ করছি। আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। চন্দনপুরা ও কর্ণফুলী ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।’ আগুন নেভানোর পর ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।