আনোয়ারা প্রতিনিধি : পিএবি ( পটিয়া আনোয়ারা বাঁশখালী) যানবাহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার কর্ণফুলী উপজেলার ফকিনীর হাটস্থ কার্যালয়ে ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
এদিকে ভিপি মো: জাফর উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আব্দুর শুক্কুর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
প্রত্যক্ষ ভোটে নির্বাচনে বিজয়ী অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি পদে এমদাদুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ লোকমান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
Post Views: 249




