নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ববন্যপ্রাণী দিবস দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় উদযাপন করা হয়েছে। “মানুষ ও ধরিত্রির বন্ধন, বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আজ রবিবার (০৩ মার্চ)সকালে দিবসটি উদযাপন করা হয়েছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ-চট্টগ্রামের আয়োজনে। সহযোগিতায় বন অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়। এ উপলক্ষে চুনতি বনপুকুর এলাকায় অভয়ারণ্য সহ-ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে আয়োজন করা হয় এক আলোচনা সভার।

বক্তারা বলেন, বন্যপ্রাণী রক্ষা করা সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। বন্যপ্রাণী ব্যতীত বনজ সম্পদ রক্ষা প্রায় অসম্ভব বলে মনে করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, রোহিঙ্গারা চুনতি অভয়ারণ্যের বিভিন্ন স্থানে জায়গা দখল করে বসতি স্থাপন করছে। এখানে অবৈধভাবে বসবাস করছে তারা। ফলে চুনতি অভয়ারণ্য এলাকার বনজ সম্পদের ব্যাপক ক্ষতি হচ্ছে। ক্ষতির শিকার হচ্ছে এলাকার বন্যপ্রাণী। অভয়ারণ্য এলাকার অন্তত ৫শত পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থায় উপার্জনের জন্য।

এক বক্তা অভিয়োগ তুলে জানান, নিকটস্থ উপজাতি লোকদের অনেকে বনে বিষপ্রয়োগের মাধ্যমে মারছে বন্যপ্রাণী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

বক্তারা আরো বলেন, চুনতি অভয়ারণ্য ও সন্নিহিত এলাকায় তামাক চাষ করছে চাষিরা। এ তামাক চাষ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি অপরিহার্য হয়ে পড়েছে।

বক্তারা বলেন, শুকনা মৌসমে অভয়ারণ্য এলাকায় আগুণে ব্যাপক ক্ষতি করতে পারে। এ ব্যাপারেও সকলকে সজাগ থাকার আহ্বান
জানানো হয়েছে। আলোচনা সভার পূর্বে আয়োজন করা হয় চিত্রাংকন প্রতিযোগিতা। বের করা হয় এক র‌্যালি।

এ দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপনা ও পরিকল্পনা কর্মকর্তা কাজল তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারি বনসংরক্ষক দেলোয়ার হোসেন, লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, চুনতি অভয়ারন্য সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনোয়ার কামাল।

লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, মোহাম্মদ বেলাল আহমদ ও কাইছার হামিদ প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসাইন। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়।