আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারার কর্মরত সাংবাদিকদের সঙ্গে আনোয়ারা উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের নেতৃবৃন্দরা মতবিনিময় করেছেন ।আজ রোববার (০৩ মার্চ) দুপুরে উপজেলার কালাবিবি দীর্ঘির মোড়ের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি ও বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শামীমের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন সহ- সভাপতি আনোয়ারা সদরের ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, এম. নজরুল ইসলাম, শহিদুল ইসলাম হান্নান, এম. জামিল উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেক আমিন, মো. শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. মনির উদ্দিন, সদস্য নুরুল আবছার, খলিলুর রহমান, মো. জাবেদ হোসেন, বাবু মিশন দত্ত প্রমুখ।

এর আগে এম.এ কাইয়ূম শাহ্কে সভাপতি ও সাইফুল ইসলাম শামীমকে সাধারণ সম্পাদক করে আনোয়ারা উপজেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এসোসিয়েশনের ২০২৪-২৫ কার্যকরী কমিটি গঠনেের ঘোষণা দেন নেতৃবৃন্দরা। সংগঠনের সভাপতি এম এ কাইয়ুম শাহ বলেন সরকারি হাসপাতালের পাশাপাশি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য কমিটি গঠন করা হয়েছে। সরকারি হাসপাতাল কর্মকর্তাদের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী কাজ করা হবে। ভুল ভ্রান্তি থাকলেই সংশোধন করা হবে।