লিটন কুতুবী,কুতুবদিয়া: জীবাশ্ম জ্বালানি নয়,পরিবেশের জন্য ক্ষতিকর প্রকল্পসমূহে বীমা নিরাপত্তা নিরুৎসাহিত করার লক্ষ্যে বৈশ্বিক প্রতিবাদ সপ্তাহ (২৬ ফেব্রুয়ারি থেকে ০৩ মার্চ) উদযাপনের অংশ হিসেবে কুতুবদিয়া উপজেলার পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলন (কেডিএস) এর যৌথ উদ্যােগে নাগরিক সমাবেশ ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
পহেলা মার্চ (শুক্রবার) সকাল ১০ টায় জীবাশ্ম জ্বালানি নয় বরং আমাদের ভবিষ্যতের নিরাপত্তা চেয়ে পৃথিবী ব্যাপি গ্লোবাল উইক অফ অ্যাকশন-এর সাথে একাত্মতা পোষণ করে আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলরচর বায়ু বিদ্যুৎ এলাকা থেকে র্যালি শুরু হয়ে ধুরুং বাজার প্রদক্ষিণ করে শেষে কুতুবদিয়া উপজেলা গেইটের সামনে এক নাগরিক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আহবায়ক এম,শহীদুল ইসলামের সভাপতিত্বে যুগ্ম সদস্য সচিব মাস্টার মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ হাছান কুতুবী, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস.কে. লিটন কুতুবী,মাষ্টার আমিনুল হকসহ সংগঠনের সদস্যরা।




