মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া: কক্সবাজার জেলার পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা ঘাঁটি মহাসড়কের শিলখালী ইউনিয়নের সাকুর পাড়া স্টেশনের পূর্ব অংশে স্থানীয় মনজুর আলম নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাতারাতি অবৈধভাবে জবর দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। অবৈধ দখলের কারণে মহাসড়কের শিলখালীর ওই অংশে সড়ক দূর্ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।

এদিকে রাতারাতি শিলখালীর হাজির ঘোনা গ্রামের বাসিন্দা ও সাকুর পাড় স্টেশনের ব্যবসায়ী মনজুর আলম অবৈধভাবে সড়কের জায়গায় ঘর নির্মাণ করলেও রহস্যজনক কারণে নিরব রয়েছে চকরিয়া ও কক্সবাজার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সড়ক বিভাগের নিরব ভূমিকায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা যায়, প্রায় তিনশো কোটি টাকারও বেশি বরাদ্দে চকরিয়া উপজেলার বরইতলী নতুন রাস্তার মাথা থেকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের সাব-মেরিন নৌঁ ঘাঁটি পর্যন্ত বানৌজা শেখ হাসিনা ঘাঁটি মহাসড়কের কাজ চলমান রয়েছে। এদিকে মহাসড়কের কাজ শেষ না হতেই সড়কের অংশ বিশেষ জবর দখলের ঘটনায় বিস্মিত এলাকাবাসী ও সচেতন মহল।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বানৌজা শেখ হাসিনা ঘাঁটি মহাসড়কের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ওই অংশে সড়কেরই উপরেই পাকা পিলার পুঁতে দিয়ে কাটাতারের বেড়া দিয়ে গত কয়েকদিন পূর্বে প্রকাশ্যে অবৈধভাবে ঘর তৈরী করেছেন মনজুর আলম। এর ফলে সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি সড়ক জবর দখল করে ঘর নির্মাণের কারণে মারাত্মক দূর্ঘটনার আশংকাও রয়েছে।

সড়কের জায়গা জবর দখলের বিষয়ে জানতে অভিযুক্ত মনজুর আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়ক বিভাগ যখন চাইবে তখনই জায়গা ছেড়ে দেওয়া হবে। বাংলাদেশ সড়ক ও মহাসড়ক আইন অনুযায়ী, কোনো সড়ক বা মহাসড়কের ৬০ ফুটের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এমন আইন থাকলেও অবৈধ দখলদার মনজুর আলম নিজের ক্ষমতার দাপট দেখিয়ে সে আইন মানছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, শিলখালী অংশের মহাসড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। যেখানে জায়গা দখল করে ঘর নির্মাণ করায় ওই স্থানে দুর্ঘটনার ঝুঁকি তৈরী হয়েছে।