নিজস্ব প্রতিবেদক: সঠিক তথ্যে ভোটার হব, স্মাার্ট বাংলাদেশ গড়ে তুলব-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ষষ্ঠ জাতীয় ভোটার দিবস আজ শনিবার (০২ মার্চ) সকালে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক এক আলোচনা সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল শুক্কুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।
সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া নাগরিকদের অধিকার। ভোটাররা প্রতিটি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচন করেন। তাই যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ব্যক্তিকে ভোটার হতে হবে। ভোটার হওয়ার সময় সঠিক তথ্য প্রদানের উপর গুরুত্বারোপ করা হয় এ সভায়।
বক্তারা আরো বলেন, লোহাগাড়া এলাকায় বিভিন্ন স্থানে রোহিঙ্গা রয়েছে। তারা যাতে কোনোভাবেই ভোটার হতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। ভোটর হওয়ার ব্যাপারে সব তথ্য যাচাই- বাচাই করে যেন সংশ্লিষ্টরা নির্বাচন অফিসে তথ্য প্রেরণ করেন। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিম উদ্দিন ও চরম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দীনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান প্রধানগণ। আলোচনা সভার পূর্বে এক র্যালি বের করা হয়। র্যালিতে লোহাগাড়ার স্কাউট সদস্যগণ অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি বিজয় কুমার বড়ুয়া ও গোলাম বারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম প্রমুখ।




