লিটন কুতুবী,কুতুবদিয়া: ষ্ট্যাম্পের মাধ্যমে বিবাহের চুক্তিবদ্ধ, অবশেষে কনের পরিবারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে কুতুবদিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে বরের পিতা জকির আলম ।গতকাল শুক্রবার (০১ মার্চ) সংশ্লিষ্ঠ থানায় বরের পিতা কনের পরিবারের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন।

অভিযোগ সূত্র থেকে জানা গেছে, বিগত ২০২৩ সনের ২৫ মে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের আবদুল হাদি সিকদার পাড়ার জকির আলমের ছেলে আবদুর রহিমের সাথে একই এলাকার নুরুল ইসলামের কন্যা হাসনা হেনা বেগমের সাথে উভয় পরিবারের লোকজনের উপস্থিতিতে বিবাহের জন্য ষ্ট্যাম্পের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়। বিষয়টি স্থানীয় আলী আকবর ডেইল ইউপির সদস্য মোশারফ হোসেনকে অবহিত করে। চুক্তিবদ্ধের সময় বরের পক্ষ হতে কনের হাতে চার আনা ওজনের স্বর্ণের আংটি,এক আনা ওজনের নাকের ফুল, সাজানি বাবদ প্রায় ১০ হাজার টাকা কাপড় দেন। দীর্ঘ ৮মাস পর কনের পরিবার বিবাহ অনুষ্টান করতে পারবে না বলে ছেলের পরিবারকে জবাব দেন। ছেলে আবদুর রহিমের পরিবার নিরুপায় হয়ে ইতিমধ্যে অন্য এলাকা থেকে আরেকটা বউ ঠিক করে ফেলে। এখন হাসনা হেনা বেগমের সাথে চুত্তিবদ্ধ ষ্ট্যাম্প ও স্বর্ণগয়না কাপড় ফেরত দেওয়ার জন্য স্থানীয় মেম্বার মোশারফ হোসেনকে অবহিত করলে স্থানীয় মেম্বার চৌকিদার পাঠিয়ে হাসনা হেনা বেগমের পরিবারকে ষ্ট্যাম্প ও স্বর্ণালংকার ও কাপড় ফেরত দেয়ার জন্য অনুরোধ করলে তারা বিভিন্ন ধরণের অজুহাত দেখিয়ে এড়িয়ে যায়। কোন উপায়ান্ত না দেখে ছেলের পিতা মোঃ জকির বাদি হয়ে ১মার্চ কুতুবদিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

এ ব্যাপারে স্থানীয় ইউপির সদস্য মোশারফ হোসেনের সাথে কথা হলে তিনি জানান,উভয় পরিবার বিবাহ চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে অবগত করেন। কারণবশত কনের পবিবার মেয়ের বিবাহ অনুষ্টান করতে পারছে না। আমি চৌকিদার পাঠিয়ে বরের পরিবারের সাথে চুক্তিবদ্ধের ষ্ট্যাম্প ও স্বর্ণালংকার ফেরত দেয়ার জন্য বলা হলে কনের পরিবার তা দিচ্ছে না। তাই বরের পরিবার আইনের আশ্রয় নিয়েছে।