প্রেস বিজ্ঞপ্তি: শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ পটিয়া শাখার উদ্যোগে শ্রীশ্রীঠাকুরের ১৩৬তম শুভ আবির্ভাব বর্ষ স্মরণ উৎসব উপলক্ষ্যে আয়োজিত মহতি ধর্মসভা আজ শুক্রবার (০১ মার্চ) দুপুর ১২ টায় প্রস্তাবিত আশ্রম আঙ্গিনায় অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম সৎসঙ্গের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক সুধীর বিকাশ দেব শ্রীশ্রীঠাকুরের অমীয় বানী, “বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে, জীব উদ্ধারে হন আবির্ভাব একই ওরা তাও জানিসনে?” এই বাণীর আলোকে আলোকপাত করতে গিয়ে বলেন, সৎসঙ্গ মানুষে ভেদাভেদে বিশ্বাসী নয়,সৎসঙ্গ সকল ধর্মের পূর্বে প্রেরীত পুরুষদের প্রতি শ্রদ্ধাশীল।
প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক স্বদেশ চক্রবর্তী বলেন, নামের আশ্রয়ে থাকলে মৃত্যুঞ্জয়ী হওয়া যায়।পরমধামের কথা উল্লেখ করে তিঁনি বলেন,সে দেশের কথা এদেশে কহিলে মরমে লাগিবে ব্যাথা।
চট্টগ্রাম সৎসঙ্গের সিনিয়র সহ-সভাপতি লায়ন অনিল চন্দ্র পাল ধর্মসভার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সৎসঙ্গের প্রাক্তন সম্পাদক লায়ন শংকর সেনগুপ্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সম্পাদক শ্রী মদন দাশ , চট্টগ্রাম সৎসঙ্গের সম্পাদক শ্রী চন্দনময় নন্দী টিটু, সহ-সম্পাদক প্রকৌশলী ভাস্কর চৌধুরী, প্রচার সম্পাদক শ্রী বাবুল কান্তি নাথ, সহ-উন্নয়ন সম্পাদক শ্রী কাজল তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী উত্তম দে জয় (অধ্বর্ষ্যু), সহ-সাংস্কৃতিক সম্পাদক শ্রী দোলন দাশ, নির্বাহী সদস্য এডভোকেট বিশ্বজিৎ দাশ, এডভোকেট অষ্টম ধর, শ্রী দোলন কান্তি দে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রী ছনহরা শাখার সভাপতি ও চট্টগ্রাম সৎসঙ্গের সাংগঠনিক সম্পাদক শ্রী বিভূ চক্রবর্তী ( স্বস্ত্যয়নী)।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চট্টগ্রাম সৎসঙ্গের সাংস্কৃতিক সম্পাদক ও ছনহরা শাখা সৎসঙ্গের সম্পাদক শ্রী উজ্জল দত্ত।
উৎসবে প্রায় ৩ হাজার ভক্ত আনন্দবাজারে অন্ন প্রসাদ গ্রহন করেন।




