নিজস্ব প্রতিবেদকঃ দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আজ বুধবার (০২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় ফেব্রুয়ারী/২০২২ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার  সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম।
May be an image of 7 people and people standing
পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে আজকের সভার কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে গত জানুয়ারী ২০২২ খ্রী. অনুষ্ঠিত কল্যাণ সভায় পুলিশ সদস্যদের উত্থাপিত সমস্যা সমূহের সমাধানকল্পে গৃহীত পদক্ষেপ সম্পর্কে অবগত করেন উপ পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ আমির জাফর, বিপিএম।
সভায় উপস্থিত বক্তব্যে সিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এসময় তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের নির্দেশনা প্রদান করেন।

সভায় পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে ২০২০ ও ২০২১ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতসরুপ বিপিএম ও পিপিএম পদকপ্রাপ্ত ৭ জন পুলিশ সদস্যের হাতে পদক তুলে দেন সিএমপি কমিশনার। এছাড়াও ২০২০ ও ২০২১ সালে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতসরূপ police force examplary good service badge প্রাপ্ত ১৫ জন পুলিশ সদস্যের হাতে পুরস্কার হস্তান্তর করেন সিএমপি কমিশনার।
সভায় জানুয়ারী ২০২২ মাসে যথাযথভাবে দায়িত্ব পালন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন স্তরের ১৬ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
এছাড়াও সভায় দীর্ঘ কর্মময় জীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ পরিদর্শক আবুল কাশেম চৌধুরী ও কন্সটেবল  সত্যজিৎ কুমার ভট্টাচার্যকে ফুলেল শুভেচ্ছায় বিদায় জানান সিএমপি কমিশনার।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন)  মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর, বিপিএম সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।