চকরিয়া অফিস : নিরাপদ অভিবাসনের লক্ষ্যে নিয়ে কোয়ালিশন ফর ফেয়ারার লেবার মাইগ্রেশন প্রমোটিং এফেকটিভ, রেসপনসিভ অ্যান্ড ইনক্লুসিভ গভর্নেন্স ইন বাংলাদেশ প্রোগ্রামের আনুষ্ঠানিক যাত্রা চকরিয়ায় শুরু হয়েছে। যুক্তরাজ্য সরকারের আর্থিক সহায়তায় এবং এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায়, ফিল্মস ফর পিস ফাউন্ডেশন ঢাকা ও কক্সবাজারে এই প্রকল্প বাস্তবায়ন করছে। ২৯ ফেব্রুয়ারি বিকেল তিনটায় চকরিয়া উপজেলা পরিষদের সভ কক্ষে বিদেশে চাকরির সুযোগ : সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক পরামর্শ সভার আয়োজন করা হয়।
চকরিয়া উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা চেয়্যারম্যান ফজলুল করিম সাঈদী ।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া) সার্কেরে রকিব উর রাজা ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, চকরিয়ায় একটু ভিসা টেস্ট সেন্টার করলে বিদেশ গামি কর্মীদের উপকার হবে। কেউ আর প্রতারিত হওয়ার সুযোগ পাবে না এবং এ ব্যাপারে উপজেলা প্রশাসন সার্বিকভাবে সাহায্য করার ঘোষণা দেন।
তিনি বলেন, আইনি সহায়তা ছাড়া ও মুদ্রা বিনিময়ের সুযোগ করলে প্রবাসীরা উপকৃত হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম বলেন, চকরিয়ার প্রবাসীদের জন্য আইনি সহায়তার পাশাপাশি একই স্থানে বিদেশগামী কর্মীদের সব ধরনের তথ্য ও সেবা নিশ্চিত করতে পারলে বিদেশগামী কর্মীদের উপকার হবে।এই ক্ষেত্রে হেল্প ডেস্ক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যা প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সহকারী পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, প্রবাসীদের আইনগত সহায়তার জন্য পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানায় প্রবাসী ডেস্ক স্থাপন করা হয়েছে । তিনি সার্বিকভাবে প্রবাসিদের সাহায্য করার প্রত্যয় ব্যাক্ত করেন।
প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন ফিল্মস ফর পিস এর নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী।
অনুষ্ঠানে চকরিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন স্কুল, কলেজের প্রধান শিক্ষকগণ সহ চকরিয়ার বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত সকলে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে চকোরিয়ার প্রবাসীদের নানান অবস্থান সম্পর্কে অবহিত করেন
চকরিয়া উপজেলার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা চেয়্যারম্যান ফজলুল করিম সাঈদী ।
বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার সহকারী পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া) সার্কেরে রকিব উর রাজা । প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, চকরিয়ায় একটু ভিসা টেস্ট সেন্টার করলে বিদেশ গামি কর্মীদের উপকার হবে। কেউ আর প্রতারিত হওয়ার সুযোগ পাবে না এবং এ ব্যাপারে উপজেলা প্রশাসন সার্বিকভাবে সাহায্য করার ঘোষণা দেন। তিনি বলেন, আইনি সহায়তা ছাড়া ও মুদ্রা বিনিময়ের সুযোগ করলে প্রবাসীরা উপকৃত হবে। উপজেলা নির্বাহী অফিসার মো: ফখরুল ইসলাম বলেন, চকরিয়ার প্রবাসীদের জন্য আইনি সহায়তার পাশাপাশি একই স্থানে বিদেশগামী কর্মীদের সব ধরনের তথ্য ও সেবা নিশ্চিত করতে পারলে বিদেশগামী কর্মীদের উপকার হবে।
এই ক্ষেত্রে হেল্প ডেস্ক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যা প্রবাসীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া সহকারী পুলিশ সুপার রকিব উর রাজা বলেন, প্রবাসীদের আইনগত সহায়তার জন্য পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানায় প্রবাসী ডেস্ক স্থাপন করা হয়েছে । তিনি সার্বিকভাবে প্রবাসিদের সাহায্য করার প্রত্যয় ব্যাক্ত করেন। অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন ফিল্মস ফর পিস এর নির্বাহী পরিচালক পারভেজ সিদ্দিকী।
অনুষ্ঠানে চকরিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন স্কুল, কলেজের প্রধান শিক্ষকগণ সহ চকরিয়ার বিভিন্ন গণমাধ্যমের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া উপস্থিত সকলে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে চকোরিয়ার প্রবাসীদের নানান অবস্থান সম্পর্কে অবহিত করেন




