নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বিভিন্ন সড়কে অবৈধ, অনিবন্ধিত ও নাম্বার বিহীন সিএনজি অটোরিক্সার দৌরাত্ম্য বেড়েই চলছে। যদিও সড়ক পরিবহন আইনে বলা আছে যে, গাড়ি রেজিস্ট্রেশন প্রদান ছাড়া সড়কে চলাচল করা বেআইনি ও সড়ক পরিবহন আইন পরিপন্থী।
মহান জাতীয় সংসদে সড়ক পরিবহণের যে সকল আইন পাস করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আইন হলো কোন গাড়ি সড়কে চলাচলের পূর্বে রেজিষ্ট্রেশন করা বাধ্যতামূলক। অন্যদিকে সকল গাড়ির শোরুমের মালিকেরা রেজিষ্ট্রেশন প্রদান করা ছাড়া অবৈধভাবে গাড়ি বিক্রি করছেন। রেজিস্ট্রেশন না করার ফলে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে অন্যদিকে ওই সকল গাড়িতে যাত্রীর জানমালও নিরাপদ নয়।
দীর্ঘদিন যাবত বাঁশখালীর অন্তর্ভুক্ত- প্রেমবাজার, নাপোড়া, জলদি, গুনাগুড়ি, বৈলছড়ি বাজার, চাঁনপুর বাজার স্থানগুলো উল্লেখ করা হয়েছে সেখানে প্রতিটি গাড়ির স্টেশনে চাঁদাবাজির আখরা বসিয়েছে চাঁদাবাজরা।
এসব চাঁদাবাজরা হলেন- বাঁশখালী গুনাগুরির মাহমুদুল ইসলাম, জসিম উদ্দিন, জাহেদুল ইসলাম, বৈলছড়ির মিজানুর রহমান, জসীম উদ্দিন, কাথারিয়ার আব্দুল শুক্কুর, মোবিনুল হক, আনসার, জাফর আহমেদ, আব্দুল মান্নান, মো. ছগির, মো. আবু তাহের, মো. শফিউল আলম চৌধুরী, লাইনম্যান মো. রবিউল ইসলাম রবি, ও মো. ফারুক।
এছাড়াও জলদি, চাম্বল, শেখেরখীল, ছনুয়া রিক্সা ভ্যান ফোর স্ট্রোক সিএনজি চালক সমরায় সমিতি লি:, রেজি: নং ১০৪ এর নাম ভাঙিয়ে বিগত ১০ বছর ধরে চাঁদাবাজি করে আসছেন আব্দুল সবুর।
বাঁশখালী থানার আওতাধীন প্রায় ১৮ থেকে ২০ হাজার অবৈধও অনিবন্ধিত থ্রি হিউলার ও সিএনজি অটো রিকশা বাঁশখালীর সড়কে চলাচল করে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী যখনি এসব গাড়ি আটক করে তখনি ঐ চাঁদাবাজেরা পুলিশের সাথে বেআইনিভাবে বাড়াবাড়িতে লিপ্ত হয়ে যায়।
বাঁশখালী সড়কে দৈনন্দিন সিএনজি চালকদের কাছ থেকে শ্রমিক চাঁদার আড়ালে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগের চট্টগ্রাম জেলা কমিটির রেজি. নং ২০৯১-এর সভাপতি এয়ার মোহাম্মদ খোকন ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ বলেন, সাধারণ পরিবহন শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমরা শ্রমিক নেতারা অঙ্গীকারাবদ্ধ।




