লিটন কুতুবী, কুতুবদিয়া: কুতুবদিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (২৮ ফেব্রুয়ারী)সকালে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও মোঃ রাশেদুল ইসলাম।
মাসিক সাধারণ সভা সঞ্চালন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি।
সভায় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি জজ মিত্র চাকমা, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুচ্ছাফা বিকম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ তাহের, বিআরডিবির চেয়ারম্যান এস,কে,লিটন কুতুবী,আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আলহাজ আজমগীর মাতবর, দক্ষিণ ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আলা উদ্দিন আল আজাদ, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম সিকদার, লেমশীখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন,সাংবাদিক, সরকারি – বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,এনজিও,কোস্ট গার্ড,ফায়ার সার্ভিস এর বিভিন্ন কর্মকর্তা।
সভায় কুতুবদিয়া উপজেলা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে কুতুবদিয়ায় অতিরিক্ত বোঝাই নিয়ে লাল গাড়ি রাস্তায় চলাচলের কারণে রাস্তাগুলো ভেঙ্গে যাচ্ছে। সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা স্তূপ পরিস্কার করা,প্যারাবন বন নিধন বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে নিশ্চিত করা হয়। যে সব এলাকায় এখনো বিদ্যুৎ যায়নি আগামী এপ্রিল মাসে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে বলে আবাসিক প্রকৌশলী আবুল হাসনাত সভায় নিশ্চিত করেন।
স্কুল কলেজের সামনে, রাস্তায় উঠতি বয়সের যুবকরা বেপরোয়া মোটর সাইকেল চালিয়ে ছাত্রীদের উত্যাক্ত এবং ইভটিজিং করার দৃশ্য চোখে পড়ে। এক সময়ে কুতুবদিয়ায় চার ইউনিয়নের পানি চলাচলের জন্য পিলটকাটা খাল ব্যবহার হতো। বর্তমানে এ খাল ভরাট হয়ে গেছে। বর্ষায় জলাবদ্ধতা নিরসনের জন্য খাল খননের উদ্যোগ নেয়া দরকার।




