বশির আহাম্মদ, বান্দরবান জেলা প্রতিনিধি: জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্বাধীন দেশে ধর্মনিরপেক্ষতা থাকবে,এখানে সকল ধর্মের, সকল বর্নের মানুষকে সমান ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।আজ বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলার লামা ও আলীকদম উপজেলায় এ সকল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলায় পার্বত্য বান্দরবান জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ২৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

তিনি বলেন, আমাদের সম্পদ সীমিত আমাদের হাতে যতটুকু সম্পদ আছে সেই সম্পদকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমরা বারোটি জাতির,চার ধর্মের মানুষ এখানে বসবাস করি সকলকে সমানভাবে এগিয়ে নেয়া আমাদের দায়িত্ব।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যায়ে আলীকদম আবাসিক বিদ্যালয় হতে ভরিমুখ অনাথ আশ্রম পর্যন্ত সড়ক কার্পেটিং, ইয়াংছা মেইন রোড হতে বদুঝিড়ি পর্যন্ত সড়ক কার্পেটিং, মেরাইতং জাদীর রাস্তা কার্পেটিং এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যায়ে মংচা পাড়া হতে তৈন কলার ঝিড়ি মুরং পাড়া পর্যন্ত এইসচবিবি সড়ক উন্নয়ন, আলীকদম ত্রীপুরা কল্যান সংসদের ভবন নির্মাণ,মসজিদ মাদ্রাসার বাউন্ডারি নির্মাণ, জিনামেজো কারিগরি শিক্ষা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি।

উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ক্যাসাও প্রু মার্মা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ,লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, ২১শে পদক প্রাপ্ত ও চট্রগ্রাম জেলা ভান্তে জিনামেজু অনাথ আশ্রমের প্রধান ভান্তে নন্দ মালা মহাথের,প্রফেসর ডঃজিনবৌধি মহাথের সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।