বান্দরবান প্রতিনিধি: বেইলী ব্রিজ ধসে পড়ায় বন্ধ হয়ে গেছে বান্দরবান জেলা সদরের সঙ্গে রুমা উপজেলার যোগাযোগ। এই ঘটনায় আবদুল গফুর (৫৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান-রুমা সড়কের মুরুং বাজারের কিছূদূর আগে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ট্রাক চালক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় হাসিমপাড়া এলাকার দারুল ইসলামের ছেলে বলে পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বান্দরবান জেলা সদর থেকে চাল বোঝাই একটি ট্রাক রুমা যাবার পথে মুরুং বাজারের কিছূ দূর আগে বেইলী ব্রিজের উপরে উঠলে হঠাৎ ব্রিজটি ধসে পড়ে। এসময় ট্রাক ও ব্রিজ ধসে পড়লে গাড়ি চালক আবদুল গফুর ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর থেকে বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ঘটনার পর সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরির্দশণ করেছেন সেনাবাহিনী ও পুলিশ।

এই বিষয়ে মুরুং বাজারস্থ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির আহমেদ জানান, ঘটনার পর চালককে উদ্ধার করা হয়েছে। এখনো ট্রাকটি তোলা হয়নি। বর্তমানে রুমা উপজেলার যোগাযোগ বন্ধ রয়েছে।