প্রদীপ দাস, কক্সবাজার (সদর) প্রতিনিধি: কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি- সাধারণ সম্পাদকসহ মোট ১৪টি পদ জয়লাভ করেছে বিএনপি-জামায়েত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ। এছাড়া সিনিয়র সহ- সভাপতি সহ ৩টি পদে জয় লাভ করে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ।
সভাপতি নির্বাচিত হয়েছেন এই নিয়ে তিনবার সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট আবুল কালাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ তাওহিদুল আনোয়ার। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এডভোকেট মাহবুবুর রহমান।
এছাড়া বিএনপি -জামাত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, এডভোকেট নাজিমুদ্দিন, সহ- সাধারণ সম্পাদক পদে এডভোকেট আহমদ আব্দুর রশিদ, সহ- সাধারণ সম্পাদক (হিসাব) পদে এডভোকেট মোঃ কলিম উল্লাহ, পাঠাগার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে এডভোকেট মোঃ শহীদুল্লাহ, আপ্যয়ন ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এডভোকেট সেফাউল করিম রানা, জৈষ্ঠ্য আইনজীবীদের নির্বাহী সদস্য পদে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে এড. ইকবালুর রশিদ আমিন সোহেল ও এড শওকত বেলাল, বিএনপি- জামাত সমর্থিত জাতীয় আইনজীবী ঐক্য পরিষদ থেকে এ, কে, এম শাহজালাল চৌধুরী, এডভোকেট আমির হোসেন-২, এডভোকেট আবদুল কাইয়ুম।
নবীন আইনজীবীদের ৪টি নির্বাহী সদস্য পদে বিএনপি- জামাত সমর্থিত জাতীয় আইনজীবী পরিষদ থেকে যথাক্রমে এডভোকেট মোহাম্মদ ফয়সাল মোশারফ, এড মোহাম্মদ জুবাইদুল ইসলাম, এডভোকেট মোহাম্মদ আব্দুল খালেক এবং এডভোকেট শাহ আলম।
নির্বাচনে প্রতিবারের মতোই এবারও দুই প্যানেল যথারীতি নির্বাচনে ১৭টি পদে এবার মোট ৩৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দু’টি প্যানেলের একটি হচ্ছে সরকার সমর্থীত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত এবং অপরটি বিএনপি- জামায়েত সমর্থিত জাতীয় আইনজীবী পরিষদের প্যানেল।
এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী প্যানেল বিহীন সহ -সাধারণ সম্পাদক (হিসাব) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ বাকের প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট মোহাম্মদ নুরুল হুদা, এডভোকেট মোহাম্মদ রাশেদুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ ফেরদৌসকে সহকারী প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ শফিউল হক, এডভোকেট মোহাম্মদ মুস্তাক আহমদ ৪, এডভোকেট ফরিদ আহমদ, এডভোকেট নূর আহাম্মদ ২, এডভোকেট আবু সিদ্দীক এবং এডভোকেট সিরাজউল্লা কমিশনার হিসেবে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।




