নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। গত ২৩ ফেব্রুয়ারী শুক্রবার বাংলাদেশ সময় আনুমানিক সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।আজ রোববার (২৫ ফেব্রুয়ারী) সকালবেলা তার মরদেহ পৌঁছে লোহাগাড়া উপজেলা সদরের গ্রামে নিজ বসতঘরে। বিকেল ৪টায় লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মাওলানা মোঃ ওসমান গণি।
নামাজ জানাযায় অংশগ্রহণ করে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আব্দুল মোতালেব সিআইপি, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামৃুল হাছান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান চৌধুরী, লোহাগাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, এড. হুমায়ুন কবির রাসেল, মোস্তফা গ্রুপের ভাইস চেয়ারম্যান আলহাজ শফিক উদ্দীন, যুবলীগ নেতা জহির উদ্দীন, মরহুমের ভাগিনা সাহব উদ্দীন চৌধুরী ও ভাতিজা যুবরাজ প্রমুখ। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবিরের সঞ্চালনায় জানাযায় আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ কুতুব উদ্দীন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, সংবাদকর্মী ও রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩০ হাজার লোক নামাজে জানাযায় অংশগ্রহণ করেন।
প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল মৃত্যুকালে স্ত্রী ও আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
জিয়াউল হক চৌধুরী বাবুল ১৯৯২ থেকে পর পর দু’বার লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সাল এবং ২০১৯ সালের নির্বাচনে পৃথক দু’বার লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।




