নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭৫টি নমুনা পরীক্ষা করে ৫৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং করোনাভাইরাসে আক্রান্ত একজন মৃত্যুবরণ করেছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৩৭৬ জন মহানগর এলাকার ও ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ৯৯২ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৮৮ হাজার ১৮৩ জন এবং উপজেলায় ৩২ হাজার ৮০৯ জন।
এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫৯ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
Post Views: 908



