পেকুয়া প্রতিনিধি: কক্সবাজার জেলার পেকুয়া থানার দু’শ গজের মধ্যে অবস্থিত পেকুয়া চৌমুহুনী ষ্টেশনের মসজিদ মার্কেটের জননী কম্পিউটার নামের একটি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) গভীর রাতে দোকানের পিছনের অংশে উপরে টিন কেটে ছিদ্র করে চোরের দল দোকানে ঢুকে পড়ে। চোরের দল এসময় ক্যামেরা, নগদ টাকা, প্রিন্টারসহ গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে পালিয়ে যায়।

দোকানের মালিক ও পেকুয়া সদর ইউনিয়নের নাথ পাড়া গ্রামের বাসিন্দা মিল্টন সুশীল জানান, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে পেকুয়া চৌমুহুনী মসজিদ মার্কেটস্থ তার দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। এদিন গভীর রাতে অজ্ঞাতনামা চোরের দল তার দোকানের উপরের এক পাশে টিন কেটে ভিতরে প্রবেশ করে দোকানে রক্ষিত নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে যায়। তিনি এ ঘটনায় চোরদের সনাক্ত করে গ্রেফতার করার জন্য পেকুয়া থানা
পুলিশের কাছে হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে পেকুয়া বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় চোরের উপদ্রুপ আশংকাজনক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ শংকিত হয়ে পড়েছে।