বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার প্রতিনিধিঃ থামানো যাচ্ছে না রোহিঙ্গাদের নাশকতা। একের পর এক হত্যা ছিনতাইসহ অস্ত্রবাজি। ইতিমধ্যে টেকনাফ, উখিয়া, কক্সবাজারসহ আশ পাশের এলাকায় রোহিঙ্গারা নানান নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ছে।

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার পরিকল্পনায় অস্ত্র ও গোলাবারুদসহ অবস্থান নেওয়া মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির ৪ সক্রিয় সন্ত্রাসীকে আটক করেছে কক্সবাজার এপিবিএন।

গত বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে জামতলি রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর ব্লক-ই/৫ এ অভিযান চালিয়ে ৪ আরসা সদস্যকে গ্রেপ্তার করে।

আটককৃতরা হলেন, মোহাম্মেদ আমিন (২৩), পেটান শরীফ (৪৩), আবুল কাশেম (৩৩) ও সৈয়দুর রহমান (২৫)। এরা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা এবং আরসার শীর্ষ সক্রীয় সন্ত্রাসী বলে জানিয়েছে এপিবিএন এর পক্ষ থেকে।

এসময় ৪ আরসা সদস্যসহ উদ্ধার করা হয়, ৫টি ওয়ান শুটারগান, ১টি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, ৮ রাউন্ড গুলির খোসা, ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ, ৩টি হাতের তৈরি গ্রেনেড, ৩টি বড় পটকা, ১টি ওয়াকি-টকি সেট, ২টি বড় ছোরা, ১টি গুলতি এবং ২ টি লোহার রড।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আমির জাফর।

মো. আমির জাফর বলেন, গোয়েন্দা তথ্য ছিল আরসা সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার উদ্দেশ্যে ক্যাম্প-১৫তে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ-গ্রেনেডসহ অবস্থান করছে। এপিবিএনের একটি দল রাতে ক্যাম্প এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ১০/১২ জন পালিয়ে গেলেও ৪ জনকে আটক করা হয়। পরে আটককৃত আরসা সদস্যদের তথ্যানুসারে একটি ব্যাগ তল্লাশি করে তার ভেতর থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, আটক আরসা সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে শিকার করেন, মুলত ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিলো। এ ব্যাপারে উখিয়া থানায় আটকদের সোপর্দ ও আইনী ব্যবস্থা গ্রহণের জন্য মামলা রুজু করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।