নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)।আজ শুক্রবার(২৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

তাঁর মৃত্যুতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাউদ্দীন হিরু, লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আকতার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বিভিন্ন সাংগঠনিক নেতৃবৃন্দ।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

জিয়াউল হক চৌধুরী বাবুল ১৯৯২ ইং সন থেকে পর পর দু’বার লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৯ সাল এবং ২০১৯ সালের নির্বাচনে পর পর দু’বার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন।