নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছানের নেতৃত্বেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয় শহীদ মিনারে। পরদিন সকালে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও আবুল কালাম আজাদের নেতৃত্বে লোহাগাড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ অর্পণ করে। এরপর পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতি খোরশেদুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক সালাউদ্দীন হিরুর নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন, উপজেলা পূজা উদ্ধসঢ়;যাপন পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে শহীদ মিনারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অপরদিকে, উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েলের সঞ্চালনায় বক্তব্য লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আক্তার আহমদ সিকদার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ও মুক্তিযোদ্ধা রফিক দিদার প্রমূখ। আলোচনা সভায় অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধ জসিম উদ্দীন, পুলিন দে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম ও লোহাগাড়া প্রেস ক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক এইচ এম জসিম উদ্দীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।