প্রদীপ দাস, কক্সবাজার (সদর) প্রতিনিধি: বাংলাদেশের নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরো হারতান্ত সুবুলো কক্সবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ মাহাবুর রহমান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় ইন্দোনেশিয়ান দুতাবাসের ৫ সদস্যের একটি দল কক্সবাজার পৌরসভা সফর করেন। এ সময় তাদের ফুলেল শুভেচ্ছা জানান মেয়র। পরে পৌরসভার সম্মেলন কক্ষে একটি সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যকালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রধূত হিরো হারতান্ত সুবুলো বলেন, পৌরসভার সাথে যৌথ সমন্বয়ে কক্সবাজারের পর্যটন শিল্প বিকাশে দেশে পর্যটকদের নিরাপত্তার নিশ্চিত করা, সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সৈকত পরিদর্শনে বিদেশি পর্যটককে উদবুদ্ধ করা এবং উভয় দেশের পর্যটকদের পারস্পরিক ভ্রমণ সহজি কারণে পদক্ষেপ গ্রহণের আশা ব্যক্ত করেন। উচ্চশিক্ষার জন্য ইন্দোনেশিয়া পাটানো পৌরসভার আওতাভুক্ত ছাত্র-ছাত্রীদেরকে বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করার প্রতিশ্রুতি প্রদান করেন।
বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমানে কক্সবাজারের প্রায় ২শ’ ইন্দোনেশিয়ার নাগরিক নিরাপত্তার সাথে বসবাস করছেন। তিনি কক্সবাজারের বর্তমান সার্বিক পরিস্থিতির জন্য পৌর মেয়েরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি পৌরসভার সাথে সম্ভাবনাময় ব্যবসায়িক যে কোন কার্যক্রম করার কথা ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার ধর্মীয় মূল্যবোধ, সংস্কৃতি, ও পর্যটন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।
তিনি বলেন, কক্সবাজার শুধু পর্যটন নগরী হিসেবে পরিচিত নয়, কক্সবাজারের মানুষের আন্তরিকতা মানুষকে মুগ্ধ করে। তিনি কক্সবাজার পর্যটন শিল্পের বিকাশে ইন্দোনেশিয়ার যে কোন সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং যে কোনো সময় মেয়র মাহবুবুর রহমান চৌধুরীকে ইন্দোনেশিয়া শহরের আমন্ত্রণ জানান।
সভায় পৌর মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, কক্সবাজারকে একটি আধুনিক পর্যটক নগরী হিসেবে গড়ে তুলা কক্সবাজারকে ক্লিন সিটিতে রূপান্তর করা, পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবহারে সতর্ক হওয়া এবং পলিথিন ও প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিন করে শক্তিতে রূপান্তর করার আশা ব্যক্ত করেন।




