লিটন কুতুবী,কুতুবদিয়া: প্রতি বছরের ন্যয় যথাযোগ্য মর্যাদায় কুতুবদিয়ায় মহান অমর ২১ফেব্রুয়ারী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) বিকালে কুতুবদিয়া উপজেলা পরিষদন হল রুমে ইউএনও রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া সহকারি কমিমনার ভূমি জজ মিত্র চাকমা,ওসি মোঃ গোলাম কবির,কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, বীর মুক্তিযোদ্ধা নুরুচ্ছাফা বিকম, কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোতাহেরা বেগম, কুতুবদিয়া উপজেলা প্রেসক্লবের সভাপতি এস,কে, লিটন কুতুবী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ভুট্টো,কুতুব শরীফ দরবারের যুগ্ন মহা সচিব অধ্যাপক মোহাম্মদ সাইম, কুতুব শরীফ দরবারের পরিচালনা পরিষদের সদস্য মোরশেদুল মন্নান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপির চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক,সাংবাদিক উপস্থিত ছিলেন।
আগামী ২১ফেব্রুয়ারী কেন্দ্রীয় ঘোষিত ও যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে বিভিন্ন কমসূচী হাতে নিয়েছে প্রশাসন, তার পাশাপাশি আগামী ১৯ফেব্রুয়ারী কুতুব শরীফ দরবারের বার্ষিক ওরশ উদযাপন উপলক্ষে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সিসিটিভি ক্যামেরা স্থাপন,পারাপারে শৃংখলা, পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থাসহ বিভিন্ন ধরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।




