আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১৯ পরিবারকে ঢেউটিন দিলেন বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক সংরক্ষিত মহিলা এমপি ওয়াসিকা আয়শা খান।আজ বুধবার (১৪ ফেব্রয়ারী) বিকেলে ওয়াসিকা আয়শা খানের ব্যক্তিগত তহবিল থেকে এসব প্রদান করেন।
এ সময় ওয়াসিকা আয়শা খানের পক্ষে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. ইউসুফ, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, উপজেলা আওয়ামীলীগ নেতা এইচ এম নজরুল ইসলাম, বাবু স্বপন ধর, দক্ষিণ জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সমাজ সেবক শাহজাদা হাফেজ নুরুচ্ছাফা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, স্থানীয় ইউপি সদস্য মওলানা মো. ইসহাক, ডাক্তার ছৈয়দ নুর, আবদুর রহিম, আওয়ামীলীগ নেতা এটিএম সেলিমুর রহমান, আলী আবচার, আবদুল কাদের, সংযুক্ত আরব আমিরাত আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদের আহ্বায়ক মো মহিউদ্দিন, সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা নাজিম উদ্দিন ছোটন, মো লিটন, ফারুক মেম্বার, আবু বকর, মো ইউসুফ, সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও মো সিরাজ।
গত ৫ জানুয়ারী রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া হযরত আহমদ হাসান শাহ (রাহঃ) এর বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৯টি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। একই পরিবারের নারী শিশুসহ পরিবারের চারজন অগ্নি দগ্ধ হয়। অগ্নি দগ্ধদের ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।




