আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা-কর্ণফুলী প্রাইভেট মাদরাসা এসোসিয়েশনের উদ্যোগ শিক্ষকদের কর্মদক্ষতা পদ্ধতি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা’ সম্পন্ন হয়েছে।আজ শুক্রবার (০৯ ফেব্রুয়ারী) সকালে সাড়ে ৭ টায় আনোয়ারা কালাবিবি দীঘির মোড়ে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আনোয়ারা কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওঃ আরিফ উদ্দীনের সভাপতিত্বে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওঃ তৈয়ব।
প্রধান আলোচক ছিলেন, ডক্টর মাওলানা মুফতী হুমায়ুন কবির ।প্রধান প্রশিক্ষক ছিলেন, হাফেজ মাওলানা মানজর হালিম । বিশেষ অতিথি ছিলেন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের বিভাগিয় দায়িত্বশিল হাফেজ মাওঃ এন্তেজামুল্লাহ, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম, আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ সুমন।
আনোয়ারা কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশন সেক্রেটারি হাফেজ ইসহাকের পরিচালনায় আনোয়ারা কর্ণফুলী প্রাইভেট মাদ্রাসা এসোসিয়েশনের সকল দায়িত্বশীল এবং এসোসিয়েশন এর সকল প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রশিক্ষণ কর্মশালা নতুন চিন্তার খোরাক জোগায়। নিজেকে সমৃদ্ধ করে। শানিত করে। কর্মদক্ষতা তৈরি করে।কওমি মাদরাসার শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কর্মশালা অতীব জরুরি।




