বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান শহরে দীর্ঘদিন ধরে পৌরসভা এলাকায় কাদামাটি ও ময়লা আবর্জনা জমে থাকা ম্যাকসি খালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
আজ শুক্রবার (০৯ফেব্রুয়ারী) সকালে পৌর শহরের জজ কোর্ট এলাকা থেকে শুরু করে ইসলামপুর লাঙ্গি পাড়া পর্যন্ত নালাতে জমে থাকা বিভিন্ন ময়লা আবর্জনা ও কাদামাটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতা অভিযানে দেশের ১৪ জেলা থেকে ছয়শত বিডি ক্লিন সদস্যারা অংশ নেন।
এর আগে ঈদগাহ মাঠে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু করার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা ওশপথবাক্য পাঠ করা হয়। বিডি ক্লিন ও পৌরসভা সার্বিক সহযোগিতায় নেতৃত্ব দেয় বান্দরবান জেলা প্রশাসন।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আক্তার হোসেন।
বান্দরবান জেলা বিডি ক্লিন -এর সমন্বয়ক মোঃ আবু বক্কর ছিদ্দিক বলেন, বান্দরবানের সবচাইতে পুরাতন খাল হচ্চে ম্যাকসি। আমার জানা মতে, প্রায় ৩০বছর ধরে কোন ধরনের পরিষ্কার না করার ফলে অতিরিক্ত পলি জমে গেছে। তাই দীর্ঘ ১৫ শ’ মিটার নালাতে জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য বিডিক্লিন উদ্যোগ নিয়েছে।
প্রধান অতিথি প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মোঃ আক্তার হোসেন সাংবাদিকদের বলেন,জেলা প্রশাসকের আহ্বানে স্বত: প্রণোদিত হয়ে খালটি পরিষ্কার জন্য বিডিক্লিন সদস্যরা এসেছেন। এই শহরের খালটি পরিছন্নতার মাধ্যমে পানি প্রবাহ বাড়বে এবং সাধারণ মানুষের উপকৃত হবে। এভাবে শহরে যুবক, ছাত্র ও জনগণসহ সবাই পরিছন্নতা অংশগ্রহণের নামলে মানুষের অসুবিধা গুলো দূর হবে বলে আমি মনে করি।
এসময় আরো উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মুজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, পৌর মেয়র সামসুল ইসলাম , জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ এলাকার জনপ্রতিনিধি এবং বিডি ক্লিন এর সদস্যরা।




