প্রেস বিজ্ঞপ্তি: আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম সরফরাজ খানের সহধর্মিনী, ডেনমার্ক বিএনপির আইন বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার খানের মাতা এবং ডেনমার্ক বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া আফরোজ সারোয়ার খানের শ্বাশুড়ি রোকেয়া খানম গতকাল ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ এক শোকবার্তায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “রোকেয়া খানম এর মৃত্যুতে তাঁর পরিবার পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।

ধর্মপরায়ণা ও পরোপকারী মহিলা হিসেবে মরহুমা রোকেয়া খানম এলাকার সকলের নিকট শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাঁকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।