প্রদীপ দাশ, কক্সবাজার (সদর) প্রতিনিধি: মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার জেরে টেকনাফ -সেন্টমার্টিন নৌরুটটিতে সব ধরনের নৌ চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার পর্যটকবাহী জাহাজ আগামীকাল শনিবার (১০ ফেব্রুয়ারি)থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিরাপত্তা জনিত কারণে টেকনাফ হতে সেন্টমার্টিনগামী সব ধরনের পর্যটক বাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সব জাহাজ আজ শুক্রবার পর্যন্ত চলাচল করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, টেকনাফ থেকে কক্সবাজার পর্যটকবাহি জাহাজ চলাচল বন্ধ থাকলেও চট্টগ্রাম ও কক্সবাজার হতে চলাচলকারী জাহাজ চলাচল অব্যাহত থাকবে।

গত বুধবার সীমান্ত পরিস্থিতি দেখতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আসরাফুজ্জামান সিদ্দিকী বান্দরবানের নাইক্ষং ছড়ি উপজেলার তুমরু ও ঘুমদুম সীমান্ত এবং তৎসংলগ্ন এলাকার বিউপি পরিদর্শন করেন । পরে ঘুমদুম উচ্চ বিদ্যালয়ের মাঠে সংবাদ সম্মেলনে তিনি বলেন, টেকনাফ -সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রাখা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কমনসেন্সের বিষয়। একদিন পর্যটকরা সেন্টমার্টিন ভ্রমণ না করলে এমন ক্ষতি হবে না বলেও মন্তব্য করেন তিনি।

কক্সবাজারের জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ রানা জানিয়েছেন, টেকনাফ- সেন্টমার্টিন নৌরুটে দশটি পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য রয়েছে।