চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ার হারবাংয়ে যাত্রীবাহী মিনিবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক ও নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১২জন। আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাংয়ে আরএফএল গোডাউন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানা এলাকার আবদুশ শুক্কুর মুন্না (৪০), চন্দনাইশ উপজেলার দোহাজারী দক্ষিণ হাশিমপুর এলাকার রশিদ আহমদের ছেলে বশির আহমদ (৩৫), চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ২নন্বর ওয়ার্ড পালাকাটা গ্রামের আবদুল আলীর কন্যা রুবিদা আক্তার (২৬) ও মিনিবাস চালক উপজেলার হারবাং জমিদার পাড়ার শামশুল ইসলামের ছেলে আবদুল মান্নান (৩৮)।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবুল হক ভুইয়া বলেন, সকালে চট্টগ্রামমুখি একটি মিনিবাস মহাসড়কের হারবাং আরএফএল কারখানার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মিনিবাস সড়কের পাশে ধানি জমিতে নেমে যায়। সংঘর্ষে কাভার্ডভ্যান চালক ও মিনিবাসের চালকসহ ৪ জন নিহত হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।